উত্তর ২৪ পরগনা , বারাসাত
২৬ নভেম্বর ২০২৬
তামাক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্যে প্রশাসনের তরফে স্কুল কলেজ চত্বরে দোকানগুলিতে তল্লাশি চালানো হয়। যে কোন স্কুল কলেজের ১০০ মিটারের মধ্যে কোন দোকানে তামাক জাতীয় দ্রব্য বিড়ি, সিগারেট, গুটকা, খৈনি বিক্রি করা যাবে না। যে সমস্ত দোকানদারকে ইতিমধ্যে বিক্রি করা অবস্থায় প্রশাসন পেয়েছেন তাদেরকে প্রাথমিক পর্যায়ে একটি ফাইন করে সতর্ক করা হয়েছে । সেই সব দোকানগুলিতে আগামীতে সারপ্রাইজ ভিজিট করা হবে। তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা কিংবা তার বিজ্ঞাপন করা এগুলো হলে তাদের দোকান সিল পর্যন্ত হয়ে যেতে পারে।


